বিশ্বকাপ শুরু ও ফাইনাল ম্যাচের সম্ভাব্য তারিখ জানিয়েছে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকইনফো। প্রতিবেদনে তারা উল্লেখ করেছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এ বিশ্বকাপ আয়োজনে কমপক্ষে ১২ স্টেডিয়ামের সংক্ষিপ্ত তালিকা করেছে।
৪৬ দিনের টুর্নামেন্টে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যু হিসেবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম ছাড়াও বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, লক্ষ্মৌ, ইন্দোর, রাজকোট ও মুম্বাই রয়েছে সংক্ষিপ্ত তালিকায়। ফাইনাল ছাড়া আর কোনো ম্যাচের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। ভারতের বিভিন্ন প্রদেশে বর্ষাকাল একেক সময়ে শুরু হওয়ায় ভেন্যু চূড়ান্ত হতে দেরি হচ্ছে বলে জানিয়েছে ক্রিকইনফো।
সাধারণত বিশ্বকাপ ক্রিকেটের সময়সূচি প্রায় এক বছর আগেই জানিয়ে দেয় আইসিসি। কিন্তু এবার বিশ্বকাপ আয়োজনে দেশের সরকারের তরফ থেকে বিসিসিআইয়ের সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় থাকতে হয়েছে আইসিসিকে।
সোর্স: ইন্টারনেট

