ব্লেসিং মুজারাবানি, জিম্বাবুয়ের ২৪ বছর বয়সী লম্বা পেসার আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন। ২ বছর আগে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে কোলপাক চুক্তিতে কাউন্টি দল নর্দাম্পটনশায়ারে খেলতে যান। যেহেতু ব্রেক্সিটের ফলে কাউন্টি লীগে কোলপাক চুক্তি রহিত হতে যাচ্ছে, এখন তাই আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে কোন বাধা নেই। উল্লেখ্য, পূর্বে এই চুক্তিতে থাকাকালীন কোন খেলোয়াড় জাতীয় দলে খেলতে পারতেন না।
নতুন নিয়মে এই খেলোয়াড়েরা কাউন্টি লীগে ‘বিদেশী’ হিসেবে চিহ্নিত হবেন।
জিম্বাবুয়ে এই মাসের শেষে পাকিস্তান সফরের কথা আছে। ট্রেনিং ক্যাম্পে যোগ দেয়ার উদ্দেশ্যে মুজারাবানি ইতিমধ্যে জিম্বাবুয়ে পৌঁছেছেন। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সাথে তার আলোচনা শেষ হলেই অফিসিয়াল ঘোষণা আসবে। মুজারাবানি ইতিমধ্যে জিম্বাবুয়ের হয়ে ১টি টেস্ট, ১৮টি ওডিয়াই, ৬টি টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে মোট ২৭ উইকেট লাভ করেন।
এ প্রসঙ্গে মুজারাবানি বলেন, ” আমি জিম্বাবুয়েকে অনেক ভালোবাসি। জিম্বাবুয়ে আমার দেশ। আমি আবার দেশের হয়ে খেলতে চাই। কোলপাক চুক্তি অকার্যকর হলেই আমি আবার জিম্বাবুয়েকে প্রতিনিধিত্ব করতে পারব।

