১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কলকাতায় সাকিব আল হাসান!

প্রতিবেদক
ডেস্ক নিউজ
বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি , ২০২১ ৪:১৩

সাকিব; দ্য ব্যান্ড অব বাংলাদেশ ক্রিকেট! শুধু বাংলাদেশ নয় বিশ্ব ক্রিকেটের সেরা অলরাউন্ডারের একজন তিনি। ক্রিকেটের বাইশ গজে রয়েছে কতশত রেকর্ড। এই সাকিবকে নিয়ে আইপিএলে মাতামাতি হবেনা তা তো হয়না! আইপিএলের নিলাম শুরুর আগে মাতামাতি হওয়া সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনে নিলো কেকেআর।

বাংলাদেশ ক্রিকেটের সেরা এই ক্রিকেটারকে নিয়ে কাড়াকাড়ি ছিলো বেশকয়েকটি দলের। অবশেষে সর্বোচ্চ ৩ কোটি ২০ লাখ রুপি মূল্যে সাকিবকে কিনে নিলো দলটি। যার ফলে আবারো শাহরুখের দলে দেখা মিললো সাকিবকে।

এটাই সাকিবের প্রথম আইপিএল নয়! এর আগেও আইপিএলের জার্সিতে মাঠ মাতিয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। কলকাতা আর হাইদ্রাবাদের জার্সিতে ৬৩ ম্যাচে ৭৪৬ রানের সাথে ৫৯ উইকেট শিকার করা সাকিব এবার জার্সিতে নিজেকে কতোটা মেলে ধরতে পারেন সেটাই দেখার বিষয়।

মতামত জানান :