১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হ্যাটট্রিক – ছয় ছক্কার রোমাঞ্চকর ম্যাচ!

প্রতিবেদক
ডেস্ক নিউজ
বৃহস্পতিবার, ৪ মার্চ , ২০২১ ৯:৪০

ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা সেটির প্রমাণ হলো আবারো। আগের ওভারে টি-২০ ক্রিকেটের সেরা তিন (লুইস, গেইল, পুরান) ব্যাটসম্যানকে পকেটে পুড়ে হ্যাটট্রিকের স্বাদ নেওয়া ধনঞ্জয়া নিজের পরের ওভারেই পোলার্ডের কাছে ছয় ছক্কা খেয়ে বিধ্বস্ত! হয়তো এটাই ক্রিকেট; যেখানে কেউই শূন্য হাতে ফেরেনা।

ঘরের মাঠে টস ভাগ্যে জয়ী কাইরন পোলার্ড সফরকারী শ্রীলঙ্কাকে জানান ব্যাটিংয়ের সিদ্ধান্ত। অধিনায়ক পোলার্ডের সিদ্ধান্ত যে সঠিক ছিলো সেটি প্রমাণ করতে সময় নেননি কেভিন সিনক্লেয়ার। মাত্র ২০ রানে প্রথম উইকেট হারানো শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ায় দ্বিতীয় উইকেট জুটিতে। ৫১ রানের জুটির পর আবারো ছন্দপতন শ্রীলঙ্কা শিবিরে। এবার ওয়েস্ট ইন্ডিজ বোলারদের দলীয় আক্রমণের সামনে দিশেহারা শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াতে ব্যর্থ হলে ২০ ওভারে সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৩১ রানের। শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান আসে পাঠুম নিসঙ্কার ব্যাটে। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন ওবেদ ম্যাককয়!

ঘরের মাঠে গেইল – লুইস – পুরান – পোলার্ডদের নিয়ে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজ জিতবে সেটা পাপ্য ছিলো। কিন্তু আকিলা ধনঞ্জয়া বাঁধিয়ে দেন বাগড়া। লুইস – সিমন্স যখন উড়ন্ত সূচনা এনে দিয়েছেন তখন আকিলা বিশ্বের সেরা তিন টি-২০ তারকা (লইস, গেইল, পুরান) কে টানা তিন বলে সাজঘরে ফিরিয়ে শ্রীলঙ্কাকে ম্যাচে ফিরিয়ে মেতে ওঠেন আনন্দে। কিন্তু তখনো বাকী ছিলো অনেক কিছুই!

৫২ রানের ওপেনিং জুটির পর ৫২ রানেই ৩ উইকেট হারিয়ে বসা ওয়েস্ট ৬২ রানের মাথায় হারায় সিমন্সের উইকেট। দলের এমন বেহাল দশা সামনে থেকে হজম করা পোলার্ড যে নিজের দিনে কতোটা ভয়ংকর সেটা হয়তো সয়ং পোলার্ডও জানেনা! আর হয়েছেও এমনটাই; নিজের আগের ওভারে হ্যাটট্রিকের দেখা পাওয়া সেই ধনঞ্জয়াকে নিয়ে করলেন ছেলেখেলা! হাঁকালেন ছয় বলে ছয় ছক্কা। সেই সাথে টি-২০ ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান এবং আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এক ওভারে ছয় ছক্কা হাঁকানোর রেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ কাপ্তান পোলার্ড।

এখানেই শেষ হতে পারতো রোমাঞ্চ! কিন্তু ৬ ছক্কায় ৩৮ রান করা পোলার্ড এবং অ্যালেনকে নিজের শিকারে পরিণত করে ম্যাচ আবারো জমিয়ে তোলেন হাসারাঙ্গা। ওয়েস্ট ইন্ডিজ ১০১ রানে হারিয়ে বসে ৬ উইকেট। সেখানে হোল্ডার এবং ব্র্যাভোর ব্যাটে জয় পাওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এগিয়ে যায় ১-০ তে। একই ম্যাচে ৬ ছক্কায় ৩৮ রান করা পোলার্ড আউট হলেও ব্র্যাভো খেলেন ১৭ বলে ৪ রানের ইনিংস!

ক্রিকেটে যে রোমাঞ্চ লুকিয়ে সেটা প্রমাণ হলো আবারো। আর সেখানে টি-২০ ক্রিকেটের ফেরিওয়ালাগুলো যখন একসাথে বাইশ গজ মাতায় তখন সেখানে রোমাঞ্চকর স্মৃতির জন্ম দিবে সেটা বলায় যায়।

সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ

শ্রীলঙ্কা – ১৩১/৯(২০)
পাঠুম নিসঙ্কা ৩৯, ডিকওয়েলা ৩৩
ওবেদ ২৫/২, অ্যালিন ৪/১

ওয়েস্ট ইন্ডিজ – ১৩৪/৬(১৩.১)
পোলার্ড ৩৮, হোল্ডার ২৯
হাসারাঙ্গা ১২/৩, ধনঞ্জয়া ৬২/৩

ফলাফলঃ ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে জয়ী।
ম্যাচসেরাঃ কাইরন পোলার্ড।

, ,

মতামত জানান :