টি-২০ সিরিজ নিজেদের করে নেওয়া নামিবিয়া এবার ওয়ানডে সিরিজেও পেয়েছেন জয়ের দেখা। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে নামিবিয়ার কাপ্তান ইরাসমাসের সেঞ্চুরিতে প্রথম ওয়ানডে ম্যাচে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে দলটি।
নামিবিয়া দলটি বেশকিছু দিন ধরে প্রমাণ করে চলছে নিজেদের। দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলের বিপক্ষে খেলা হলেও বেশ পিছিয়ে দলটি। তবুও বাইশ গজে নিজেদের প্রমাণের ক্ষুধা বাড়িয়ে দিয়েছে দলটির ক্রিকেটারদের। যার ফলে ব্যাটে বলে নিজেদের সেরাটা উপহার দিচ্ছে ক্রিকেট বিশ্বকে।
এর আগে নিজেদের ঘরের মাঠ উইন্ডহোকে টস জিতে সফরকারী দক্ষিণ আফ্রিকা দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় স্বাগতিক নামিবিয়া। স্বাগতিক দলের সিদ্ধান্ত যে ভুল ছিলোটা সেটির প্রমাণ মিলতে সময় লাগেনি। দলীয় ৫ রানের মাথায় প্রথম সাফল্য পায় স্বাগতিকরা। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। জোশুয়া রিচার্ডসের ব্যাটে শুরুর ধাক্কা কাটিয়ে উঠলেন স্বাগতিক বোলারদের নিয়মিত বিরতিতে উইকেট শিকারে খেয় হারিয়ে বসে আফ্রিকা। একটা সময় আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৯৯ রান। সেখান থেকে ডেলানো পোটগিটার ফিফটি ও উইকেটরক্ষক ব্যাটসম্যান ওয়ান্ডিলের ব্যাটে ভর করে ২৪৪ রানের লড়াকু পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। নামিবিয়ার পক্ষে নিকোল লফটি-ইটোন ৩ টি উইকেট শিকার করেন। এছাড়াও ২ টি করে উইকেট শিকার করেন বেন শিকোঙ্গো ও জান ফ্রাইলিঙ্ক।
সিরিজে এগিয়ে যেতে স্বাগতিকদের প্রয়োজন দাঁড়ায় ২৪৫ রান। জয়কে তাড়া করতে নেমে ৬৭ রানে ৩ উইকেট হারিয়ে বসে নামিবিয়া। সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন অধিনায়ক ইরাসমাস। ম্যাচে দক্ষিণ আফ্রিকার বোলারদের সাবলীল ভাবে মোকাবিলা করা এরাসমুস সেঞ্চুরির পরেই আউট হলেও দল ততক্ষণে জয়ের পথে এগিয়ে গিয়েছিলো প্রায়ই! অধিনায়কের সেঞ্চুরির দিনে পিছিয়ে ছিলেন না ক্রেগ উইলিয়ামসও। খেলেছেন ৪৮ রানের ম্যাচ উইনিং ইনিংস। স্মিথের অপরাজিত ১৪ রানের উপর ভর করে ৩১ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় নামিবিয়া। সেই সাথে সিরিজে এগিয়ে গেলো ১-০ তে।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং – ২৪৪/১০(৫০)
পোটগিটা ৫৬, ওয়ান্ডিল ৪৭;
নিকোল ২৯/৩
নামিবিয়া – ২৪৫/৫(৪৪.৫)
ইরাসমাস ১০৮, ক্রেগ উইলিয়ামস ৪৮;
স্মিথ ৫৭/২
ফলাফল: নামিবিয়া ৫ উইকেটে জয়ী।

