করোনায় থমকে গেছে যুবাদের অনুশীলন, আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে গড়ালেও যুবারা মেলে ধরার সুযোগই পাচ্ছেন না। তাইতো যুবাদের খেলার সুযোগ করে দিতেই বাংলাদেশ ও শ্রীলঙ্কা দলকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের আয়োজন করতে চলছে টিম ভারত।

(Photo by Jan Kruger-ICC/ICC via Getty Images)
যুব বিশ্বকাপের বাকি চার মাস; অথচ নেই কোনো দামামা। সবকিছু যেনো নিস্তব্ধ; এর মাঝে একটু খানি সুখের হাওয়া দিতে চলছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম টাইম অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী চলতি বছরের নভেম্বরে আয়োজন করা হবে এই ত্রিদেশীয় সিরিজ। যদিও সিরিজের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। তবে, তিন দলের বোর্ড সভায় চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ও শ্রীলঙ্কা দলকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ নিয়ে বিসিসিআইয়ের কর্মকর্তা বলেন, ‘বিশ্বকাপের জন্য খেলোয়াড়দের প্রস্তুত করতে বোর্ড সবসময় দেশে ও বিদেশে সিরিজ আয়োজন করে। কিন্তু মহামারী তা ভেস্তে দিয়েছে। আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন খেলোয়াড়দের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই বোর্ড এখন দুইটি দলের কথা ভাবছে। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে বাংলাদেশ খুবই শক্তিশালী প্রতিপক্ষ। আশা করি, এই অভিজ্ঞতা খেলোয়াড়দের সাহায্য করবে।’
সবমিলিয়ে যুবারা ক্রিকেটে ফিরতে চলছে পুরোদমে সেটি বলায় যায়। জেনে রাখা ভালো আগামী বছরের শুরুতে হবে বিশ্বকাপ, যেটির আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ!

