২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেট ইতিহাসে আজকের দিনঃ নভেম্বর-০৮

প্রতিবেদক
Mugdha Saha
সোমবার, ৮ নভেম্বর , ২০২১ ৮:৫৭

⭕অস্ট্রেলিয়া’স ফার্স্ট ওয়ার্ল্ড কাপ উইন
১৯৮৭ সালের আজকের দিনে বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে সেদিন ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল টিম অস্ট্রেলিয়া। ইডেন গার্ডেনসে ডেভিড বুনের ৭৫ রানের উপর ভর করে ২৫৩ রান করে অজিরা। ২৫৪ রানের জবাবে ব্যাট করতে নেমে এক সময়ে ১৫ ওভারে তাদের প্রয়োজন ছিল ১০২ রান। এরপরে স্টিভ ওয়াহ অ্যালান ল্যাম্বকে ৪৫ রানে সাজঘরে ফিরিয়ে দিলে জয়ের বন্দরে ফিরতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। দিন শেষে অস্ট্রেলিয়া ৭ রানের ব্যবধানে ম্যাচ জিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে যায়। সেদিন ম্যান অব দ্যা ম্যাচ হয়েছিলেন ডেভিড বুন।

⭕পাপুয়ানিউগিনির স্মরণীয় ওয়ানডে প্রত্যাবর্তন
২০১৪ সালের আজকের দিনে হংকংকে হারাতে হলে তাদের দরকার ৩৯ ওভারে ২০৩ রানের। হংকং বোলারদের তোপে এক সময়ে পাপুয়ানিউগিনির স্কোর ছিল ৫ উইকেট হারিয়ে মাত্র ৭৬ রান। সেই সময় চার্লস আমিনি এবং বাণী মোরিয়ার অর্ধশতকের উপর ভর করে ৪ উইকেট হাতে রেখে সহজ জয় পায় পাপুয়ানিউগিনি।

🇧🇩আজকের দিনে বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচঃ
👉০৮/১১/২০০১- বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে (টেস্ট)
ফলাফল- ম্যাচ ড্র

🎂আজকের দিনে যারা জন্মগ্রহণ করেছেনঃ
১৯২৯- ট্রেভর ম্যাকমান (নিউজিল্যান্ড)
১৯৪৫- টনি মান (অস্ট্রেলিয়া)
১৯৪৮- জ্যাক হ্যারন (জিম্বাবুয়ে)
১৯৫৭- যোহন গুণসেকরা (শ্রীলঙ্কা)
১৯৫৯- সাইমন ডেভিস (অস্ট্রেলিয়া)
১৯৭১- জোসেফ অযঙ্গারা (কেনিয়া)
১৯৭৬- ব্রেট লি (অস্ট্রেলিয়া)
১৯৮১- নিয়াল ও’ব্রায়েন (আয়ারল্যান্ড)

⚫আজকের দিনে যারা মৃত্যুবরণ করেছেনঃ
১৯১৭- কলিন বলিথা (ইংল্যান্ড)
১৯৫২- ক্লাউড কার্টার (দক্ষিণ আফ্রিকা)

💯আজকের দিনে যারা শতক হাকিয়েছেনঃ
১৯২১- চার্লি ম্যাককার্টনি (অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা)
১৯৯৮- শচীন টেন্ডুলকার (ভারত বনাম জিম্বাবুয়ে)
১৯৯৯- শচীন টেন্ডুলকার (ভারত বনাম নিউজিল্যান্ড)
১৯৯৯- রাহুল দ্রাবিড় (ভারত বনাম নিউজিল্যান্ড)
১৯৯৯- সাইদ আনোয়ার (পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া)
২০০১- জাস্টিন ল্যাঙ্গার (অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড)
২০০১- ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড)
২০০৭- ইউনুস খান (পাকিস্তান বনাম ভারত)
২০০৭- ফিল জ্যাকুয়েস (অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা)
২০০৮- কারেন রোল্টন (অস্ট্রেলিয়া ওয়েমেন বনাম ভারত ওয়েমেন)
২০০৮- সাইমন ক্যাটিচ (অস্ট্রেলিয়া বনাম ভারত)
২০০৯- এ্যালেক্স ব্ল্যাকওয়েল (অস্ট্রেলিয়া ওয়েমেন বনাম ভারত ওয়েমেন)
২০০৯- তাতেন্দা তাইবু (জিম্বাবুয়ে বনাম দক্ষিণ আফ্রিকা)
২০১০- হারভাজন সিং (ভারত বনাম নিউজিল্যান্ড)
২০১৩- রবিচন্দ্রন অশ্বিন (ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ)
২০১৩- কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান)
২০১৮- কিটন জেনিংস (ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা)
২০১৯- ডেভিড মালান (ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড)

5⃣আজকের দিনে যারা ৫ উইকেট পেয়েছেনঃ
১৯০২- চার্লি লিউইলিন (দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া)
১৯৬৯- ইরাপল্লী প্রসন্ন (ভারত বনাম অস্ট্রেলিয়া)
১৯৮৫- অশান্ত ডিমেল (শ্রীলঙ্কা বনাম পাকিস্তান)
২০০১- ট্রাভিস ফ্রেন্ড (জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ)
২০০৯- ডগ বলিঙ্গার (অস্ট্রেলিয়া বনাম ভারত)
২০১১- রবিচন্দ্রন অশ্বিন (ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ)
২০১৩- শেন শিলিংফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত)
২০১৩- ডেইল স্টেইন (দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান)
২০১৩- মোহাম্মদ শামি (ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ)
২০১৭- রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে)
২০১৯- মাজুজে (মোজাম্বিক ওয়েমেন বনাম মালাউই ওয়েমেন)

, ,

মতামত জানান :