১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেট ইতিহাসে আজকের দিনঃ নভেম্বর-১১

প্রতিবেদক
Naim
বৃহস্পতিবার, ১১ নভেম্বর , ২০২১ ২:০৬

▪বাংলাদেশ টেস্ট ক্রিকেট ইতিহাসের প্রথম সেঞ্চুরি-
২০০০ সালে বাংলাদেশের ক্রিকেটের কুলীন ফরম্যাট টেস্টে অভিষেকের পর থেকে আজ পর্যন্ত সর্ব সাকুল্যে টেস্টে বাংলাদেশী ব্যাটসম্যানরা সেঞ্চুরি করতে পেরেছে ৫৯ টি। তার সূচনাটা হয়েছিলো ২০ বছর আগে আজকের এইদিনে। আমিনুল ইসলামের বুলবুলের হাত ধরে।

▪নিউজিল্যান্ডের ৪০ বছরের অপেক্ষার অবসান-
নিউজিল্যান্ড টেস্ট ক্রিকেট খেলা শুরু করে ১৯৩০ সালে। এরপর থেকে অলমোস্ট ৪০ বছর নিউজিল্যান্ড ৩০ টি সিরিজ খেলেও ভাগ্য দেবী সহায় হয়নি নিউজিল্যান্ডের। নিউজিল্যান্ডের সিরিজ জয়ের অপেক্ষা কেবল বেড়েই যাচ্ছিলো। অবশেষে ১৯৬৯ সালের আজকের এইদিনে বাংলাদেশের বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে এসে সিরিজ জয়ের খড়া কাটে নিউজিল্যান্ডের। ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ- করাচিতে ড্র হয়৷ ২য় ম্যাচ লাহোরে নিউজিল্যান্ড জয় লাভ করে ৫ উইকেট এবং শেষ ম্যাচ ঢাকার মাটিতে ড্র হওয়ার সুবাধে প্রথমবার সিরিজ জিতে নিউজিল্যান্ড।

▪এলিসা হেলি দ্রুততম অর্ধশত
২০১২ সালের আজকের এইদিনে প্রমীলা টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান এলিসা হেলি আয়ারল্যান্ড প্রমীলা দলের বিপক্ষে মাত্র ২১ বলে অর্ধশত পূরণ করেন। যা ছিলো প্রমীলা টি২০ ক্রিকেট ইতিহাসে ২য় দ্রুততম অর্ধশত এবং বর্তমানে ৩য় দ্রুততম।

▪আজকের দিনে বাংলাদেশের ম্যাচ-
আজকের দিনে বাংলাদেশের ম্যাচ-
১১-১১-২০১৮ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে (টেস্ট)
ফলাফলঃ ২১৮ রানে জয়
১১-১১-২০১৫ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে (ওয়ানডে)
ফলাফলঃ ৬১ রানে জয়

আজকের দিনে জন্মদিন-
১৯২৪- রোসি মোদি (ভারত)
১৯৪২- রয় ফ্রেড্রিকস (ওয়েস্ট-ইন্ডিজ)
১৯৭৪- ওয়াজাহাতুল্লাহ ওয়াস্তি (পাকিস্তান)
১৯৭৭- বেন হলিউক (ইংল্যান্ড)

▪আজকের দিনে সেঞ্চুরি-
১৯৪৮- গ্যারি গোমেজ বনাম ভারত
১৯৪৮- রবার্ট ক্রিস্টিয়ানি বনাম ভারত
১৯৪৮- এভারটন উইকস বনাম ভারত
১৯৬৯- মার্ক বার্গেস বনাম নিউজিল্যান্ড
১৯৮৩- গ্রাহাম ইয়ালপ বনাম পাকিস্তান
১৯৮৪- ওয়েন ফিলিপ্স বনাম পাকিস্তান
১৯৮৫- অ্যালান বর্ডার বনাম নিউজিল্যান্ড
১৯৮৫- গ্রেগ ম্যাথিউস বনাম নিউজিল্যান্ড
১৯৯৪- শচীন টেন্ডুলকার বনাম ওয়েস্ট-ইন্ডিজ
১৯৯৯- সৌরভ গাঙ্গুলি বনাম নিউজিল্যান্ড
২০০০- আমিনুল ইসলাম বনাম ভারত
২০০২- ইনজামাম উল হক বনাম জিম্বাবুয়ে
২০০২- তৌফিক উমর বনাম জিম্বাবুয়ে
২০০৭- সালমান বাট বনাম ভার‍ত
২০১১- হাশিম আমলা বনাম অস্ট্রেলিয়া
২০১১- গ্রায়েম স্মিথ বনাম অস্ট্রেলিয়া
২০১২- জ্যাক ক্যালিস বনাম অস্ট্রেলিয়া
২০১২- হাশিম আমলা বনাম অস্ট্রেলিয়া
২০১৩- এবি ডি ভিলিয়ার্স বনাম পাকিস্তান
২০১৪- টম লাথাম বনাম পাকিস্তান
২০১৫- মোহাম্মদ হাফিজ বনাম ইংল্যান্ড
২০১৬- চেতেশ্বর পুজারা বনাম ইংল্যান্ড
২০১৬- মুরালি বিজয় বনাম ইংল্যান্ড
২০১৬- এমি স্যাটার্দওয়েট বনাম পাকিস্তান প্রমীলা
২০১৭- এলিসা পেরি বনাম ইংল্যান্ড
২০১৮- শন মার্শ বনাম দক্ষিণ আফ্রিকা
২০১৮- ফাফ ডু প্লেসিস বনাম অস্ট্রেলিয়া
২০১৮- মুশফিকুর রহিম বনাম জিম্বাবুয়ে
২০১৮- ডেভিড মিলার বনাম অস্ট্রেলিয়া
২০১৮- মুমিনুল হল বনাম জিম্বাবুয়ে
২০১৯- শাই হোপ বনাম আফগানিস্তান

▪আজকের দিনে ফাইফার-
১৯০২- বিল হাওয়েল বনাম দক্ষিণ আফ্রিকা
১৯৫৫- খান মোহাম্মদ বনাম পাকিস্তান
১৯৬৯- ইন্তিখাব আলম বনাম নিউজিল্যান্ড
১৯৮৪- মাইকেল হোল্ডিং বনাম অস্ট্রেলিয়া
১৯৮৫- তৌসিফ আহমেদ বনাম শ্রীলঙ্কা
১৯৯২- মার্ফি সু’য়া বনাম জিম্বাবুয়ে
১৯৯৫- শেন ওয়ার্ন বনাম পাকিস্তান
১৯৯৬- ড্যানি মরিসন বনাম শ্রীলঙ্কা
১৯৯৭- গ্লেন ম্যাকগ্রা বনাম নিউজিল্যান্ড
২০০০- সুনীল জোশী বনাম বাংলাদেশ
২০০২- হেনরি ওলোঙ্গা বনাম পাকিস্তান
২০০২- উমর গুল বনাম ওয়েস্ট-ইন্ডিজ
২০০৭- ডেল স্টেইন বনাম নিউজিল্যান্ড
২০১৫- মুস্তাফিজুর রহমান বনাম জিম্বাবুয়ে
২০১৮- লকি ফার্গুসন বনাম পাকিস্তান

মতামত জানান :